সালাতের সুন্নাত সমূহ
- তাকবীরে তাহরীমা বলার সময় পুরুষ উভয় কানের লতি পর্যন্ত এবং স্ত্রী লোক উভয় কাঁধ পর্যন্ত দুহাত উত্তোলন করা সুন্নাত। ওজর থাকলে পরুষগণ কাঁধ পর্যন্ত দুহাত উঠালে ও চলবে। যেমন--মহনবী সা. শীতের সময়ে প্রচন্ড ঠান্ডর কারণে চাদরের ভিতর দিয়ে বুক বা কাঁধ পর্যন্ত হাত উঠিয়েছিলেন বলে জানা যায় ।ইমাম শাফেয়ী রহ. বলেন, যেহেতু হাদীসে আছে কাধঁ পর্যন্ত নারী-পুরুষ উভয়ের হাত উত্তোলন করা সুন্নাত । অবশ্য অন্য হাদীসের বরাত দিয়ে ইমাম আবু হানীফা ও মালেক রহ. কান পর্যন্ত হাত উঠানো পুরুষের জন্য সুন্নাত বলেছেন। তবে হাতের কব্জি পর্যন্ত এবং আঙ্গুলের মাথা কান পর্যন্ত উঠালে উভয়ের উপর আমল করা হয়।
- তাকবীরে তাহরীমা বলার সময়ে দুহাতের আঙ্গুলগুলো খুলে এবং দুহাত ও হাতের আঙ্গুল গুলো কিবলামুখী করা সুন্নাত।
- তাকবীরে তাহরীমা বলে পুরুষগণ এবং নারীগণ বুকের উপর হাত বাঁধা আর হাত বাঁধার ক্ষেত্রে ডান হাতের তালু বাম হতের পিঠের উপর রাখতে হবে। ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠঙ্গুলি দিয়ে বাম হাতের কব্জি ধরতে হবে। অন্যান্য বাম হাতের উপর স্বাভাবিকভাবে রাখতে হবে। তবে দুআঙ্গুলে দিয়ে বাম হাতের কব্জি ধরা মহিলাদের জন্য সুন্নাত নয়।
- তাকবীরে তাহরীমা বলার সময় মাথা নত না করা সুন্নাত ।
- তাকবীরে তাহরীমা এবং এক রোকন হতে অন্য রোকনে যাওয়ার সময় তাকবীর জোরে বলা সুন্নাত।
- তাকবীরে তাহরীমা বলার পর সানা পড়া সুন্নাত।
- সূরা ফাতিহার শুরুর আগে চুপি চুপি আউযুবিল্লাহ পড়া সুন্নাত।
- প্রত্যেক রাকতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া ।
- ফরজ সালাতের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করা করা।
- সূরা ফাতিহা শেষে আমিন বলা। ইমাম ও মুক্তাদি উভয়ই আমিন বলবে। যেসব সালাতে ইমাম উচ্চেঃস্বরে কেরাত পড়বে, সেক্ষেতে সূরা ফাতিহার শেষে সকল মুক্তাদি নীরবে আমীন বলবে। শাফেয়ী মাযহাবে উচ্চৈঃস্বরে আমীন বলা সুন্নাত।
- সানা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ নীরবে পড়া সুন্নাত।
- কেরাতে মাসনূন অনুযায়ী যে সালাতে যতটুকু কুরআল তেলাওয়াত করা প্রয়োজন ততটুকু তেলাওয়াত করা সুন্নাত।
- রুকূ ও তাসবীহ যথাক্রমে سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ও سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى পাঠ করবে।
- সেজদা যাওয়ার সময় যথাক্রমে প্রথমে হাটু তারপর দুইহাত, তারপর নাক তারপর কপার মাটিতে রাখা।
- রুকুতে মাথা ও কোমর সোজা ও স্থির রাখা এবং দুহাতের আঙ্গুল দিয়ে উভয় হাটু দৃঢ়ভাবে ধরা।
- কাওমা অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাড়ানোর সময় ইমামের سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ বলা এবং মুক্তাদির رَبَّنَا لَكَ الْحَمْدُ বলা।
- জালসা এবং কাদায় পুরুষগণ বাম পা বিছিয়ে তার উপর বসা এবং ডান পা এমনভাবে খাড়া রাখা, যেন আঙ্গুল গুলোর মাথা কিবলার দিকে থাকে। আর নারীরা উভয় পা ডান দিকে বিছিয়ে তার উপর বসা । দুহাত হাটুর উপর রাখা।
- আত্তাহিয়্যাতু এর লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করা ।
- শেষ বৈঠকে তাশাহুদের সাথে দরুদ শরীফ পড়া।
- দরুদের পর কোনো মাসনূন দোয়া পড়া।
- প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম ফেরানো।
👉 সালাতের সুন্নাত সমূহ হুকুম: সালাতের এ সুন্নাত কার্যাবলি আদায় করার জন্য কোনো কড়াকড়ি আরোপ করা হয়নি। তবুও সালাতকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং রাসূল সা. যেভাবে সম্পাদন করতেন সেভাবে আদায় করা দরকার।
Comments
Post a Comment