সালাতের সুন্নাত সমূহ
তাকবীরে তাহরীমা বলার সময় পুরুষ উভয় কানের লতি পর্যন্ত এবং স্ত্রী লোক উভয় কাঁধ পর্যন্ত দুহাত উত্তোলন করা সুন্নাত। ওজর থাকলে পরুষগণ কাঁধ পর্যন্ত দুহাত উঠালে ও চলবে। যেমন--মহনবী সা. শীতের সময়ে প্রচন্ড ঠান্ডর কারণে চাদরের ভিতর দিয়ে বুক বা কাঁধ পর্যন্ত হাত উঠিয়েছিলেন বলে জানা যায় ।ইমাম শাফেয়ী রহ. বলেন, যেহেতু হাদীসে আছে কাধঁ পর্যন্ত নারী-পুরুষ উভয়ের হাত উত্তোলন করা সুন্নাত । অবশ্য অন্য হাদীসের বরাত দিয়ে ইমাম আবু হানীফা ও মালেক রহ. কান পর্যন্ত হাত উঠানো পুরুষের জন্য সুন্নাত বলেছেন। তবে হাতের কব্জি পর্যন্ত এবং আঙ্গুলের মাথা কান পর্যন্ত উঠালে উভয়ের উপর আমল করা হয়। তাকবীরে তাহরীমা বলার সময়ে দুহাতের আঙ্গুলগুলো খুলে এবং দুহাত ও হাতের আঙ্গুল গুলো কিবলামুখী করা সুন্নাত। তাকবীরে তাহরীমা বলে পুরুষগণ এবং নারীগণ বুকের উপর হাত বাঁধা আর হাত বাঁধার ক্ষেত্রে ডান হাতের তালু বাম হতের পিঠের উপর রাখতে হবে। ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠঙ্গুলি দিয়ে বাম হাতের কব্জি ধরতে হবে। অন্যান্য বাম হাতের উপর স্বাভাবিকভাবে রাখতে হবে। তবে দুআঙ্গুলে দিয়ে বাম হাতের কব্জি ধরা মহিলা...